Breaking News

কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট 2018




কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছায়কৃত ১১০টি প্রশ্নোত্তর


০১) ২০১৭-১৮ অর্থ বছরে পণ্য রপ্তানি আয়ে শীর্ষ খাতের নাম কী?
→তৈরি পোশাক
০২) বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e-passport যুগে যাত্রা শুরু করবে?
→১১৯তম।
০৩) বাংলাদেশের বিজয় দিবসে সুবর্ণ জয়ন্তি পালিত হবে কবে?
১৬ ডিসেম্বর,২০২১ সালে।
০৪) পাবনা-ঈশ্বরদী রেলপথের দৈর্ঘ্য কত?
→৭৮ কিলোমিটার(উদ্বোধন ১৪ জুলাই)
০৫) বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে মোট কতটি স্থান আছে?
১০৯২টি
০৬) বর্তমানে মোট সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে কতটি?
৮৪৫টি
০৭) বর্তমানে মোট প্রাকৃতিক ঐতিহ্য কতটি?
→২০৯টি।
০৮) বর্তমানে দেশে প্রচলিত আইনের সংখ্যা কত?
১১২৯টি(৩০ জুন,২০১৮)
০৯) মুজিববর্ষ পালিত হবে কবে?
→২০২০-২১ সালে
১০) যুক্তরাজ্যের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে?
জেরেমি হান্ট
১১) ২০১৭ অর্থ বছরে কোন দেশে সর্বাধিক রপ্তানি হয়?
যুক্তরাষ্ট্রে।
১২) ২০১৭-১৮ অর্থ বছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কত ছিল?
৫.৮১%
১৩) জাপানের মধ্যে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
১৭ জুলাই,২০১৮।
১৪) "এমভি বাংলার জয়যাত্রা"ও এমভি বাংলার সমৃদ্ধি"কী?
বাংলাদেশ শিপিং কর্পোরেশন(BSC) 
এর নতুন দুটি জাহাজ।
১৫) যুক্তরাজ্যের বর্তমান BREXIT মন্ত্রী কে?
→ডমিনিক রাব।


১৬) ১৬ জুলাই ২০১৮ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিল প্রথম বারের মতো বৈঠক করেন কোথায়?
হেলসিংকি, ফিনল্যান্ড।
১৭) ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে সীমান্ত যুদ্ধের সমাপ্তি ঘোষণা দেওয়া হয় কবে?
৯ জুলাই,২০১৮।
১৮) বর্তমান(২০১৮) অর্থসচিব কে?
আব্দুর রউফ তালুকদার।
১৯) ঢাকা মেট্রোপলিটন পুলিশের(DMP) বর্তমান থানার সংখ্যা কত?
৫০টি( সর্বশেষ হাতিরঝিল)
২০) বর্তমানে দেশে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
২৩১ জন।
২১) জাতীয় সংসদে এ পর্যন্ত সংবিধানের কতটি সংশোধনী আনা হয়েছে?
২২) সপ্তদশ সংশোধন বিল পাশ হয় কবে?
৮ জুলাই,২০১৮ সালে।
২৩) বর্তমানে দেশে তফসিলভুক্ত ব্যাংক কতটি?
৫৮টি(সর্বশেষ প্রবাসী কল্যাণ ব্যাংক)
২৪) বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত তফসিলভুক্ত ব্যাংক কতটি?
৯টি।
২৫) প্যারাগুয়ে ও ম্যাক্সিকোর নতুন প্রেসিডেন্ট কে?
এফ্রেইন আলেগর ও ম্যানুয়েল লোপেজ
২৬) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর নতুন মহাসচিব কে?
কুমি নাইডো।
২৭) অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার(OECD)বর্তমান সদস্য কত?
৩৬টি(লিথুয়ানিয়া)
২৮) OPEC'র বর্তমান সদস্য দেশ কতটি?
১৫টি(সর্বশেষ কঙ্গো প্রজাতন্ত্র)
২৯) COMESA'র বর্তমান সদস্য দেশ কতটি?
৩৬টি(তিউনিসিয়া)
৩০) ১০ম BRICS শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
জোহানেসবার্গ,দ. আফ্রিকা(২৫-২৭ জু)
৩১) ২০১৮ সালে ই-গভমেন্ট ডেভেলপমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি?
ডেনমার্ক(সর্বনিম্ন সোমালিয়া)
৩২) ২০১৮ সালে ই-গভমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত?
১১৫তম।
৩৩) বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
চীন(মজুদে যুক্তরাষ্ট্র)
৩৪) বর্তমানে রৌপ্য উৎপাদনে শীর্ষ দেশের নাম কী?
ম্যাক্সিকো।
৩৫) অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
তৃতীয়(শীর্ষে চীন)
৩৬) চাষকৃত মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
৫ম(শীর্ষে চীন)
৩৭) মাছ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
চীন।
৩৮) কোন উপন্যাসের জন্য গোল্ডেন ম্যান বুকার পুরস্কার প্রদান করা হয়?
The English Patient
৩৯) কততম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলে ক্রোয়েশিয়া?
১৩তম।
৪০) ২০১৮ সালে গোল্ডেন ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?
মাইকেল ওন্দাৎজ।
৪১) রোহিঙ্গাদের উপর নির্মিতব্য বাংলাদেশের সল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
A Pair of Sandal(জসীম আহমেদ)
৪৩) "গাঙচিল"কোন মন্ত্রী কর্তৃক লেখা উপন্যাস?
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা।
৪৫) সার্বিক দিক বিবেচনায় প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী বিশ্বের সেরা দেশের নাম কী?
সুইজারল্যান্ড।
৪৬) সাংস্কৃতিক ও ঐতিহ্যে এবং শক্তিমত্তায় বিশ্বের শীর্ষ দেশের নাম কী?
ইতালি, শক্তিমত্তায় যুক্তরাষ্ট্র।
৪৭) বর্তমানে বিশ্বে কতজন নারী নেতা বা সরকার প্রধান রয়েছে?
১১ জন।
৪৮) রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান মিলিয়ে বিশ্বে কতজন নারী নেতা রয়েছে?
২১ জন।
৪৯)'বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা কে?
মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার।
৫০) মেসি ও রোনালোর অবস্থান কত?
৮ম ও ১০ম।
৫১) বিশ্বের সবচেয়ে প্রশংসনীয় পুরুষ ও নারীর নাম কী?
৫৩) সাংবিধানিক পদ"হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক(CAG) এর মো:মুসলিম উদ্দিন কততম অর্থ সচিব?
১২তম।
৫৪) বিশ্ব জনসংখ্যা দিবস কবে?
১১ জুলাই
৫৫) বিশ্ব বাঘ দিবস কবে?
২৯ জুলাই।
৫৭) বাংলাদেশের নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী?
মুখ ও মুখোশ(৩ আগস্ট,১৯৫৬)
৫৮) ন্যাটো(NATO)সম্মেলন কোথায় কবে অনুষ্ঠিত হয়?
১১-১২ জুলাই,ব্রাসেলসে(২৯তম)
৫৯) ২০১৮ সালের BRICS সম্মেলন কততম ছিল এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
১০ম, ২৫-২৬ জুলাই(দক্ষিণ আফ্রিকা)
৬০) বিশ্বে চরম দারিদ্র্য রয়েছে কোন দেশে?
নাইজেরিয়ায়(২য় ভারত)
৬১) বিশ্বে কতটি দেশে চরম দারিদ্র্য রয়েছে?
১৮টি।
৬২) বাংলাদেশে চরম দারিদ্র্যের সংখ্যা কত শতাংশ?
১০.৫%
৬৩) বর্তমানে(২০১৮) কতটি দেশ নিম্ন আয়ের তালিকাভুক্ত?
৩৪টি(৯৯৫ বা কম মা.ড.)
৬৪) বর্তমানে(২০১৮) কতটি দেশ নিম্নমধ্যম আয়ের তালিকাভুক্ত?
বাংলাদেশসহ ৪৭টি(৯৯৬-৩৮৯৫ মা.ড)
৬৫) উচ্চমধ্যম আয়ের দেশ কতটি?
→৫৬টি(৩৮৯৬-১২০৫৫ মা.ড.)
৬৬) উচ্চ আয়ের দেশ কতটি?
৮১টি
৬৭) সবচেয়ে বেশি লোক দাসত্বের শিকার কোন দেশ?
ভারত।
৬৮) ই-গভর্মেন্ট সেবায় শীর্ষ দেশের নাম কী?
ডেনমার্ক(সর্বনিম্ন-সোমালিয়া ১৯৩)
৬৯) ই-গভর্মেন্ট সেবায় বাংলাদেশের অবস্থান কত?
১১৫তম।
৭০) চাষকৃত মাছ উৎপাদনে ও রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম কী?
চীন।
৭১) চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
৫ম।
৭২) স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশের নাম কী?
চীন(রিভার্ভে যুক্তরাষ্ট্র)
৭৩) রৌপ্য উৎপাদনে শীর্ষ দেশ?
ম্যাক্সিকো(২য় পেরু)
৭৪) মানবপাচারে শীর্ষ দেশ?
মিয়ানমার(২য় চীন)
৭৫) বিশ্বের অন্যতম দামি পুরস্কার "আন্তর্জাতিক ডাবলিন সাহিত্য"২০১৮ কে পান?
আইরিশ লেখক মাইক ম্যাককরম্যাক।
(Solar Bones উপন্যাসের জন্য)
৭৬) "গোল্ডেন ম্যান বুকার" পুরস্কার কত সাল থেকে দেওয়া হচ্ছে?
১৯৬৮ সাল থেকে।
৭৭) প্রবর্তনের পর থেকে কতটি উপন্যাসের জন্য কতজনকে এ পুরস্কার দেওয়া হয়েছে?
৫১টি উপন্যাসের জন্য ৪৮ জনকে।
৭৮) ২০১৮ সালে"গোল্ডেন ম্যান বুকার"পুরস্কার পান কে?
মাইকেল ওন্দাৎজ।
৭৯) বঙ্গবন্ধু প্রথম কত সালে কারাবরণ করে?
১৯৩৮ সালে।
৮০) "১৫ আগস্ট,২০১৮"তে বঙ্গবন্ধুর কততম শাহাদাদ বার্ষিক?
৪৩তম
৮১) সম্প্রতি জেগে উঠা(১৫০একর) "বিহঙ্গ দ্বীপ"টি কোন জেলায় অবস্থিত?
___বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা
৮২) বিশ্বের কতটি দেশে ইলেকট্রনিক পাসপোর্ট চালু আছে?
___বাংলাদেশসহ ১১৯টি দেশে।
৮৩) দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমলের নাম কী?
___যমুনা ফিউচার পার্ক
৮৪) বর্তমানে(২০১৮)দেশে তফসিলভুক্ত ব্যাংক কতটি?
___৫৮টি(রাষ্ট্রায়ত্ত ৯টি)
৮৫) বাংলাদেশে রপ্তানি করে শীর্ষ দেশের নাম কী?
___যুক্তরাষ্ট্র
৮৬) পণ্যের মান নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?
___BSTI(তালিকাভুক্ত মোট পণ্য ১৯৪টি)
৮৭) FAO এর মতে বাংলাদেশে বর্তমানে(২০১৮)মোট বনভূমির পরিমাণ কত?
___১৩.৫%
৮৮) পরিবেশ ও বন বিভাগের মতে বাংলাদেশে বর্তমানে(২০১৮)মোট বনভূমির পরিমাণ কত?
___১৭.৬২%
৮৯) অভ্যন্তরীণ ও মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম?
___৩য়।(১ম চীন,২য় ভারত)
৯০) বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়?
___১৭ বার(সর্বশেষ ৮ জুলাই,২০১৮)
৯১) প্রথম জাতীয় সংসদে(১৯৭৩) সংরক্ষিত নারী আসন কতটি ছিল?
___১৫টি।
৯২) ২৩ জুন,২০১৮তে থাইল্যান্ডের কিশোর ফুটবল দল বেড়াতে গিয়ে কোন গুহায় আটকা পড়ে?
___থাম লুয়াং নাং নন
৯৩) "থাম লুয়াং নাং নন" গুহার বাংলা অর্থ কী?
___যাতে এক নারী ঘুমিয়ে আছেন
৯৪) বিশ্বজুড়ে প্রতি বছর কত লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়?
___৮৫ লাখ।
৯৫)দেশে বিদ্যুৎ বিতরণ কোম্পানি কতটি?
___৬টি।
৯৬) বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি জুটের নাম কী?
___EU
৯৭) এশিয়ার শীর্ষ ধনীর নাম কী?
___মুকেশ আম্বানি(২য় চীনের আলিবাবা-ই-কমার্স)
৯৮) "আগরতলা""ভারতের কোন রাজ্যে অবস্থিত?
___ত্রিপুরা রাজ্যে।
৯৯) "OPEC"এর বর্তমান সদস্য কত?
___১৫টি(সর্বশেষ কঙ্গো প্রজাতন্ত্র)
১০০) ) "OPEC"এর আরব সদস্য দেশ কতটি?
___৭টি।
১০১) বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
___ভারত(৭ম ফ্রান্স)
১০২) ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা কোনটি?
___বাংলা(১ম হিন্দি)
১০৩) বিশ্বের বৃহত্তম মোবাইল তৈরির কারখানা কোন দেশে?
___ভারতে(স্যামসাং মোবাইলের কারখানা)
১০৪) প্রথম উর্দুতে পুরো রামায়ণ অনুবাদ করেন কে?
___ভারতের উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা ড.মাহি তালাদ সিদ্দিকী।
১০৫) বিশ্বে মোট বিশ্ব ঐতিহ্য রয়েছে কতটি?
___১০৯২টি
১০৬) সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে কতটি?
___৮৪৫টি।
১০৭) প্রাকৃতিক ঐতিহ্য রয়েছে কতটি?
___২০৯টি
১০৮) মিশ্র ঐতিহ্য রয়েছে কতটি?
___৩৮টি
১০৯) বিশ্ব ঐতিহ্যগুলো কতটি দেশে অবস্থিত?
___১৬৭টি দেশে।বেশি ইতালিতে ৫৪টি।
১১০) বিশ্ব ঐতিহ্যে প্রথম অন্তর্ভুক্তি করা হয় কতটি স্থান?
___১২টি।

No comments